ভোলা বুধবার
০৫ আগস্ট ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

ভোলার বোরহানউদ্দিনে ২ সন্তানের জননীকে হেনস্তার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের : আটক-৫

ডেস্ক রিপোর্ট
117

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৮:০৯:৩৫ পিএম
ভোলার বোরহানউদ্দিনে ২ সন্তানের জননীকে হেনস্তার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের :  আটক-৫

ষ্টাফ রিপোর্টার: ৭ সেপ্টেম্বর ভোলার বোরহানউদ্দিনে ২ সন্তানের জননীকে পরকীয়ার অভিযোগে প্রকাশ্যে চুল কেটে গলায় জুতার মালা দেওয়ার ঘটনায় ১৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রধান আসামী সহ ৫ জনকে আটক করেছে।

ঘটনার বিবরনে জানা যায়-- ২ সন্তানের জননী পারভীন বেগম বড়মানিকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নতুন বাজার সংলগ্ন বেড়ীবাধের পাশে বসবাস করেন। স্বামী দিন মজুর চট্রগ্রামে থাকেন। স্হানীয় ইদ্রিস মাঝি প্রায়ই পারভীন বেগম কে উতক্ত করতো। ঘটনার দিন ৬ সেপ্টেম্বর রাত অনুমান ৯ টায় ইদ্রিস মাঝি তার ঘরে প্রবেশ করে। তখন পারভীন ডাক চিৎকার দিলে লোকজন ছুটে এসে ইদ্রিসকে ধরে ছেড়ে দেয়। অপর দিকে ঐ ওয়ার্ডের বিএনপির সভাপতি কবির হোসেনের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন লোক উপস্হিত হয়ে পারভীনকে পাশ্ববর্তী একটি ক্লাব ঘরে নিয়ে যায়।রাতভর ক্লাবে রেখে পরদিন সকাল তাকে গাছের সাথে বেধে চুলকেটে এবং গলায় জুতার মালা পড়ায়। তখন বিষয়টি ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।

পুলিশ ঘটনাটি জানতে পেরে ঘটনস্হলে গিয়ে পারভীনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পারভীন বেগম এ বিষয়ে ৩৩ জনের নাম উল্লেখ করে ২০/২৫ জনকে অজ্ঞাত আসামী করে একটি অভিযোগ দিলে পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে গন্য করে।

থানা পুলিশ এ ঘটনায় জড়িত ১ নং আসামী ওর্য়াড বিএনপি র সভাপতি কবির হোসেন সহ ৫ জনকে আটক করে। আটককৃত অন্যরা হলেন-আব্দুর রশিদ(৬০),ইসমাইল(২৪),মেহেদী হাসান(২১),সিরাজ ওরপে মিরাজ(২৮)।

এদিকে ঘটনার সময়ে ধারন করা ভিডিওতে বিএনপি র ওয়ার্ড সভাপতি কবির হোসেন সত্যতা স্বীকার করে 

বলেন- পারভীন এলাকায় দীর্ঘদিন যাবত অনৈতিক কাজ করতো। ঘটনার দিন হাতেনাতে ধরে তাকে শাস্তি দেওয়া হয়েছে।

অপরদিকে নির্যাতিত পারভিন আক্তার বলেন - তাকে নির্যাতনের সময় ৩ নং আসামী জুয়েল তার কান থেকে এক জোড়া কানের দূল জোড় করে খুলে নেয়। এবং তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এমনকি তার বসত ঘর ভাংচুর করে টেনে হেছরে ঘর থেকে বের করে নিয়ে যায়। বর্তমানে পারভীন বেগম নিরাপত্তাহীনতায় থাকলেও অপরাধীদের শাস্তি দাবী করেছে।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪  পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১

১০ জুলাই ২০২৬

ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক

০৮ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ