চুয়াডাঙ্গায় ট্রেনের ৮ ট্যাঙ্কার লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ
ডেস্ক রিপোর্ট
420
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪ | ০৪:১০:০৭ এএম
ফাইল-ফটো
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে তেলবাহী একটি ট্রেনের ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন স্টেশনে আটকে পড়া যাত্রীবাহী বিভিন্ন ট্রেনের শতশত যাত্রী।
মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন পার হয়ে আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একটি খালি তেলবাহী ট্রেন খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে ট্রেনটির ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে এখনো কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, পার্বতীপুর থেকে ছেড়ে আসা অয়েল ট্যাংকারটি আনসারবাড়িয়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উদ্ধার কাজ শুরু হয়েছে। উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
