ভোলা সোমবার
২১ সেপ্টেম্বর ২০২৬
১৭ আগস্ট ২০২৬

শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে সাংবাদিক হত্যা মামলা

ডেস্ক রিপোর্ট
381

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪ | ০৪:০৮:১৯ এএম
শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে সাংবাদিক হত্যা মামলা ফাইল-ফটো

বৈষম্যবিরোধী আন্দোলনে সাংবাদিক তাহির জামান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেন নিহত সাংবাদিকের মা।

মামলায় অন্যান্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রমনা বিভাগের পুলিশের ডিসি আশরাফ ইমাম, এডিসি প্রশাসন ও নিউমার্কেট জোন হাফিজ আল আসাদ, সহকারী কমিশনার নিউমার্কেট জোন রেফাতুল ইসলাম রিফাত ও নিউমার্কেট থানার সাবেক ওসি মো. আমিনুল ইসলাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই তাহির রাজধানীর সাইন্স ল্যাবরেটরী এলাকায় আন্দোলনে অংশ নিতে যান। এ সময় ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে পুলিশ গুলি ছোঁড়ে। ঘটনার একপর্যায়ে একজন ধানমন্ডি আইডিয়াল কলেজের কয়েক ফুট দূরত্বে তাহিরের মরদেহ পড়ে থাকতে দেখেন। আসামিরা অনবরত গুলি ছুঁড়তে থাকায় তাহিরের মরদেহ হাসপাতালে নেয়াও সম্ভব হয়নি।

প্রসঙ্গত, নিহত তাহের হোসেন দ্য রিপোর্ট ডট লাইভের সাবেক ভিডিও জার্নালিস্ট ছিলেন। মাস ছয়েক আগে চাকরি ছাড়েন তিনি। গত ১৯ জুলাই আন্দোলন চলাকালে ধানমন্ডির সেন্ট্রাল রোডে সংঘর্ষে নিহত হন তিনি।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলাদর্পণ