ভোলা মঙ্গলবার
২২ সেপ্টেম্বর ২০২৬
১৭ আগস্ট ২০২৬

এক মাস পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুলে স্কুলে নিরাপত্তা জোরদার

ডেস্ক রিপোর্ট
421

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৪ | ০৪:০৮:৩৮ এএম
এক মাস পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুলে স্কুলে নিরাপত্তা জোরদার ফাইল-ফটো

দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে গত ১৬ জুলাই বন্ধ ঘোষণা করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব শিক্ষাপ্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউট। একইদিন রাতে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব সরকার, বেসরকারি বিশ্ববিদ্যালয়। দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আজ রোববার খুলেছে সব স্তুরের শিক্ষাপ্রতিষ্ঠান। যদিও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা নিয়ে সংশয়ে রয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয় গত ১৫ আগস্ট এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেয়।অফিস আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা প্রদান করেছেন। প্রধান উপদেষ্টার অনুরূপ নির্দেশনার প্রেক্ষিতে আগামী ১৮ আগস্ট রবিবার হতে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো জুলাইয়ের মাঝামাঝি থেকে পাঠদান বন্ধ আছে। আর বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের পেনশন স্কিম সংক্রান্ত আন্দোলনের কারণে ১ জুলাই থেকে বন্ধ। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অনেক ভিসি পদত্যাগ করায় সেগুলোর একাডেমিক কার্যক্রম নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অপর দিকে, প্রাথমিক বিদ্যালয়গুলো ১৪ আগস্ট থেকে কার্যক্রম চালিয়ে আসছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি কম।

তবে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা স্কুলে স্কুলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্কুলের গেটে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থী স্কুলে যেন প্রবেশ করতে না পারে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও স্কুলের শিক্ষার্থী পরিবহনে যানবাহনগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় তার সন্তানকে স্কুলে পাঠানোর জন্য এসএমএস দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলাদর্পণ