রাজধানীর মিরপুরের ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে
ডেস্ক রিপোর্ট
505
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১০:০২:২৭ এএম
ফাইল-ফটো
রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন লাগে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৭ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, সোমবার দুপুর পৌনে ১টার দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের আটটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। কীভাবে আগুন লেগেছে, এখনও তা জানা যায়নি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
০৫ নভেম্বর ২০২৬
ভোলার আরশ বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে
০১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা উপজেলা কমিটি গঠিত
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের জাতীয় বন্ধুজন পরিষদের সংবর্ধনা
২২ অক্টোবর ২০২৬
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
১১ অক্টোবর ২০২৬
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
০৯ অক্টোবর ২০২৬
