ভারতের রাজধানী দিল্লিতে অতি ঘন কুয়াশায় ট্রেন-ফ্লাইট চলাচলে বিঘ্ন
ডেস্ক রিপোর্ট
501
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৩ | ০৯:১২:৩১ এএম
ফাইল-ফটো
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লী। এতে করে দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি নেমে এসেছে। এমনকি কয়েক হাত দূরের জিনিসও ঠিক ভাবে দেখা যাচ্ছে না। একইসঙ্গে কনকনে ঠাণ্ডা এবং শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতিও চলছে সেখানে।
এতে করে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে সড়ক ও রেলপথে চলাচল। আর ঘন কুয়াশার জেরে শতাধিক ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে উত্তর ভারত ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার পরে দিল্লি বিমানবন্দরে ১১০ টিরও বেশি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। সেখানে দৃশ্যমানতা মাত্র ৫০ মিটারে নেমে গেছে। এর ফলে সড়ক পথে যানবাহনের চলাচল ও রেল পরিষেবাও ব্যাহত হয়েছে।
এনডিটিভি বলছে, রাস্তাগুলো কুয়াশায় আচ্ছন্ন থাকায় উত্তরপ্রদেশ জুড়ে বেশ কয়েকটি সংঘর্ষের খবর পাওয়া গেছে। আগ্রা-লখনৌ এক্সপ্রেস ওয়েতে একাধিক যানবাহনের সংঘর্ষে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
অন্যদিকে বরেলিতে বরেলি-সুলতানপুর মহাসড়কের কাছে একটি দ্রুতগামী ট্রাক রাস্তার পাশে একটি বাড়িতে ধাক্কা দিয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশে ‘ঘন থেকে খুব ঘন কুয়াশা’ পড়ার পূর্বাভাস দিয়েছে।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পালাম মানমন্দিরে দৃশ্যমানতার মাত্রা ১২৫ মিটার রেকর্ড করা হয়েছে। আর সাফদরজং মানমন্দিরে দৃশ্যমানতা নেমে এসেছে মাত্র ৫০ মিটারে।
এছাড়া যাত্রীরা ভারতের জাতীয় এই রাজধানীর বেশ কয়েকটি অংশে আরও কম দৃশ্যমানতার কথা জানিয়েছেন। দিল্লি ছাড়াও, বেশ কয়েকটি উত্তর ভারতীয় শহর কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় বুধবার জেগে ওঠে। সেসব স্থানে দৃশ্যমানতাও হ্রাস পেয়েছে।
অন্যদিকে বেলিতে বরেলি-সুলতানপুর মহাসড়কের কাছে একটি দ্রুতগামী ট্রাক রাস্তার পাশে একটি বাড়িতে ধাক্কা দিয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশে ‘ঘন থেকে খুব ঘন কুয়াশা’ পড়ার পূর্বাভাস দিয়েছে।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পালাম মানমন্দিরে দৃশ্যমানতার মাত্রা ১২৫ মিটার রেকর্ড করা হয়েছে। আর সাফদরজং মানমন্দিরে দৃশ্যমানতা নেমে এসেছে মাত্র ৫০ মিটারে।
এছাড়া যাত্রীরা ভারতের জাতীয় এই রাজধানীর বেশ কয়েকটি অংশে আরও কম দৃশ্যমানতার কথা জানিয়েছেন। দিল্লি ছাড়াও, বেশ কয়েকটি উত্তর ভারতীয় শহর কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় বুধবার জেগে ওঠে। সেসব স্থানে দৃশ্যমানতাও হ্রাস পেয়েছে।
মৌসম ভবন সূত্রে খবর, রাজধানী ঘন থেকে অতি ঘন কুয়াশায় ছেয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কুয়াশার আস্তরণ সরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় সড়কপথে গাড়ি যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে।
গৃহহীন মানুষদের ঠাণ্ডা হাত থেকে রক্ষা করতে দিল্লির বিভিন্ন এলাকায় আশ্রয়স্থলের ব্যবস্থা করা হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, ২৮ ডিসেম্বর পর্যন্ত উত্তর ভারতের রাজ্যগুলোতে কুয়াশার দাপট থাকতে পারে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
