ভোলা শুক্রবার
০৭ আগস্ট ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

বুয়েটের ভর্তি পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি

বিনোদন ডেস্ক
577

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩ | ১২:১২:৫৯ পিএম
বুয়েটের ভর্তি পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি ফাইল-ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু করার জন্য সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এই তারিখ সুপারিশ করা হয় বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. জীবন পোদ্দার।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

অধ্যাপক মিজানুর রহমান আরো বলেন, ‘গতবারের ন্যায় এবারও দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি শুরু হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষা ১৬ মার্চ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে ভর্তি কমিটির মিটিংয়ে। পরবর্তী সময়ে সেটি একাডেমিক কাউন্সিল চূড়ান্ত করবে। একাডেমিক কাউন্সিলে চূড়ান্ত হয়ে গেলে সেটি আমরা জানিয়ে দেব। বিস্তারিত তথ্যের জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ফলো করতে পারেন।’

প্রথম ধাপে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে। এরপর এমসিকিউ উত্তীর্ণদের নিয়ে দ্বিতীয় ধাপে হবে লিখিত পরীক্ষা।
এবার প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪  পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১

১০ জুলাই ২০২৬

ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক

০৮ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ