ভোলা শুক্রবার
০৭ আগস্ট ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

শীতে গরম পানির নানা উপকার

ডেস্ক রিপোর্ট
512

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩ | ০৬:১১:১০ এএম
শীতে গরম পানির নানা উপকার ফাইল-ফটো

আমাদের শরীরের বেশিরভাগ অংশই হলো পানি। তাই শরীরে যদি পর্যাপ্ত পানি না পৌঁছায় তবে মারাত্মক সব সমস্যা দেখা দিতে পারে। সেজন্য পানি পান করতে হবে নিয়ম মেনে। ঠান্ডা পানি বা স্বাভাবিক তাপমাত্রার পানির বদলে পান করুন উষ্ণ গরম  পানি। চলুন জেনে নেওয়া যাক গরম পানি পান করার উপকারিতা-

খাবার হজমে সহায়ক

সচেতন থাকার পরেও প্রতিদিন আমরা এমন কিছু খাবার খেয়ে ফেলি যেগুলো আমাদের জন্য উপকারী নয়। তার ভেতরে তেল-মশলাযুক্ত বিভিন্ন খাবারও থাকে। সেসব খেয়ে পেটের সমস্যা দেখা দিতে পারে। তবে আপনি সকালে খালি পেটে হালকা গরম পানি পান করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই অভ্যাস আপনাকে হজমের সমস্যা থেকে মুক্তি দেবে। তাই বলে অতিরিক্ত তেল-মশলাও খাবেন না।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে

সকালে একগ্লাস হালকা গরম পানি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে, এমনটাই বলছে গবেষণা। নিয়মিত পান করলেই পাবেন উপকার। এক্ষেত্রে আরও বেশি কার্যকারিতার জন্য হালকা গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে পারেন।

ওজন কমাতে সাহায্য করে

আপনি যদি ওজন কমানোর জন্য চেষ্টা করে থাকেন তবে আপনার জন্য সহায়ক হতে পারে হালকা গরম পানি। এই শীতে নিয়মিত হালকা গরম পানি পান করার অভ্যাস করুন। এটি শরীরে জমে থাকা ফ্যাট কমাতে দারুণভাবে কাজ করে। প্রতিদিন সকালে শরীরচর্চার আগে এক গ্লাস হালকা গরম পানি পান করুন। এতে ওজন কমানো সহজ হবে।

ত্বক ভালো রাখে

ত্বক ভালো রাখতে হালকা গরম পানি পান করার জুড়ি নেই। কারণ এটি আপনার ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে তুলতে পারে। নিয়মিত হালকা গরম পানি পান করলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো। তাই প্রতিদিন সকালে উঠে পান করুন হালকা গরম পানি আর পরিবর্তন দেখুন নিজের চোখেই।

কাশি দূর করে

শীতের মৌসুমে কাশির সমস্যা খুব সাধারণ। শীত এলে এই সমস্যা ঘরে ঘরে দেখা যায়। কাশি থেকে মুক্তি পেতে সাহায্য নিতে পারেন হালকা গরম পানির। শুধু কাশিই নয়, সর্দি, গলা ব্যথা ইত্যাদি দূর করতেও কাজ করে এই হালকা গরম পানি। তাই এই শীতে নিজেকে সুস্থ ও সুন্দর রাখতে নিয়মিত পান করুন হালকা গরম পানি।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪  পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১

১০ জুলাই ২০২৬

ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক

০৮ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ