ভোলা শনিবার
১৯ সেপ্টেম্বর ২০২৬
১৭ আগস্ট ২০২৬

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যা জরুরি

ডেস্ক রিপোর্ট
398

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩ | ১১:০৮:৩৩ এএম
উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যা জরুরি ফাইল-ফটো

অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনে অজান্তেই শরীরে বাসা বাঁধে অতিরিক্ত কোলেস্টেরল। রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়লেই হৃদরোগের ঝুঁঁকি বেড়ে যায়, সেই সঙ্গে বাড়ে স্ট্রোকের সম্ভাবনাও। কোলেস্টেরল আসলে এক ধরনের মেদ যা কোষের পর্দা তৈরি করে ও তাকে বাইরের আঘাত থেকে বাঁচায়। এছাড়া কোলেস্টেরল হরমোন, ভিটামিন-ডি এবং পিত্ত রস তৈরির ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে যা করণীয়-

স্বাস্থ্যকর খাবার খান : ভাজাভুজি এবং প্রক্রিয়াজাত খাবার, বিশেষ করে যেসব খাবারে অত্যধিক লবণ এবং চিনি রয়েছে সেগুলো একেবারেই না খাওয়া ভালো। বেশি তেল, মসলা, ঘি দেওয়া খাবার বাড়িয়ে দিতে পারে খারাপ কোলেস্টেরলের মাত্রা, তাই এগুলো এড়িয়ে চলুন। ওটমিল, কিডনি বিনস, আপেল এবং ব্রাসেলস স্প্রাউটস, বাদাম খেতে পারেন। এগুলো রক্তে কোলেস্টেরল শোষণ কমায়।

মদ্যপান ও ধূমপান ত্যাগ করুন : অ্যালকোহল বা মদ্যপান শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে। তাই মদ্যপান অবশ্যই ত্যাগ করুন। ধূমপান হৃৎপি-ের উপর চাপ বাড়ায়। বিশেষজ্ঞদের মতে, ধূমপান ত্যাগ করলে শরীরে রক্ত সঞ্চালন এবং ফুসফুসের কার্যকারিতা উন্নত করে এবং ভালো কোলেস্টেরলের মাত্রাও বাড়ায়। কেবলমাত্র ধূমপান ছাড়লেই হৃদরোগের ঝুঁঁকি অর্ধেকের বেশি কমে যায়।

ওজন কমান : অত্যধিক ওজনের ফলে কোলেস্টেরলের মাত্রাও বাড়ে, যা ধমনী এবং রক্তনালীর ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখাই ভালো। এ ছাড়া কোলেস্টেরলের মাত্রা কমাতে স্বাস্থ্যকর ডায়েট যেমন- প্রচুর ফলমূল, শাকসবজি, বাদাম, বীজ এবং গোটা শস্য খান। রোজ প্রচুর পরিমাণে পানি পান করাও অত্যন্ত জরুরি।

শরীরচর্চা করুন : কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চাইলে শরীরচর্চা বা ব্যায়াম করুন। শরীরকে সক্রিয় রাখা অত্যন্ত জরুরি। দিনের বেশির ভাগ সময় শুয়ে, বসে কাটাবেন না। সকালে হাঁটা, সাঁতার কাটা, সাইকেল চালানো, নাচ, এক্সারসাইজ, যোগব্যায়াম করতে পারেন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলাদর্পণ