ভোলা বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬
০২ মে ২০২৬

বায়ুদূষণে দেশের মানুষের গড় আয়ু প্রায় ৭ বছর কমছে

ডেস্ক রিপোর্ট
496

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩ | ১১:০৮:১৮ এএম
বায়ুদূষণে দেশের মানুষের গড় আয়ু প্রায় ৭ বছর কমছে ফাইল-ফটো

বিশ্বের সবচেয়ে দূষিত দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। দূষিত বাতাসে  থাকার কারণে বাংলাদেশিদের আয়ু বছরে ৬ বছর ৮ মাস কমে যায়। এমনকি বাংলাদেশের অভ্যন্তরে, অঞ্চলভেদে বাতাসের গুণমান পরিবর্তিত হয়। সবচেয়ে দূষিত বাতাস গাজীপুর শহরের। বায়ু দূষণের কারণে ঢাকার অদূরে শিল্পাঞ্চলের মানুষের গড় আয়ু আট বছর তিন মাস কমেছে।

দ্রুত শিল্পায়ন এবং জনসংখ্যা বৃদ্ধি দক্ষিণ এশিয়ায় বায়ুর মান কমিয়ে দিচ্ছে। দূষণের মাত্রা বর্তমান শতাব্দীর শুরুর তুলনায় ৫০ শতাংশ বেড়েছে এবং এতে স্বাস্থ্যের ঝুঁকি অনেক বেড়ে গেছে।

সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত দেশ বাংলাদেশের মানুষের গড় আয়ু জনপ্রতি ৬ বছর ৮ মাস কমে যাচ্ছে। এই তুলনায় যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু কমছে ৩ বছর ৬ মাস। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সাল থেকে বিশ্বের দূষণের প্রায় ৫৯ শতাংশ বৃদ্ধির জন্য দায়ী ভারত। দেশটির সবচেয়ে দূষিত শহর দিল্লি।

সামগ্রিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচওর) গাইডলাইন মেনে বায়ুর মান নিয়ন্ত্রণ করলে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের গড় আয়ু দুই বছর তিন মাস বাড়ানো সম্ভব। এর ফলে বছরে বিশ্বের এক কোটি ৭৮ লাখ মানুষের জীবন রক্ষা পাবে। বায়ুর মানের অবনতি হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের মানুষদের আয়ু এক থেকে ছয় বছর পর্যন্ত কমে যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে বায়ুর মান নিয়ন্ত্রণ করতে পারলে পাকিস্তানে গড় আয়ু প্রায় চার বছর এবং নেপালে সাড়ে চার বছরের বেশি বাড়ানো সম্ভব বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ থেকে ২০২১ সালের মধ্যে ৪২ দশমিক ৩ শতাংশ দূষণ কমাতে কাজ করেছে চীন।

এদিকে মঙ্গলবার (২৯ আগস্ট) বায়ুদূষণের শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ৮টা ৪৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

দূষণমাত্রার তালিকায় দুবাইয়ের স্কোর হচ্ছে ১৬৪ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এই শহরের স্কোর ১৬১ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ১৬০ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন:

বিষয়:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৬ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৫ জুলাই ২০২৬

ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়

১৯ জুন ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলাদর্পণ