করোনার সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ
ডেস্ক রিপোর্ট
499
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩ | ০৯:০৮:৫৪ এএম
ফাইল-ফটো
বিশ্বে গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৭০ হাজার মানুষ। এ হিসাবে গত ২৮ দিনে ৬৩ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ।
শুক্রবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এতে বলা হয়, গত চার সপ্তাহে ১৪ লাখ ৭০ হাজার ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুই হাজার ৫৯ জন। বিশ্বের ১০৩টি দেশে করোনার সংক্রমণ ঘটছে। ভাইরাসটি এখনও বড় ধরনের হুমকি।
কোভিড-১৯ সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলার আহবান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকার বুস্টার ডোজ দেয়ার কথাও বলেছে।
উল্লেখ্য, গত চার সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এই সময়ে শনাক্ত হয়েছেন ১২ লাখ ৮৬ হাজার ২৮ জন। এরপরেই রয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে শনাক্ত হয়েছেন ২২ হাজার ৮৩৬ জন।
গত চার সপ্তাহে যুক্তরাজ্যে শনাক্ত হয়েছেন ২১ হাজার ৮৬৬, ইতালিতে ১৯ হাজার ৭৭৭ এবং সিঙ্গাপুরে ১৮ হাজার ১২৫ জন।
গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন দক্ষিণ কোরিয়ায়। এই সময়ে দেশটিতে ৩২৮ জন মারা যান। রাশিয়ায় মারা যান ১৬৬, ইতালি ১৬৫ অস্ট্রেলিয়ায় ১৪৮ এবং ফিলিপাইনে ১৩৬ জন।
২০২০ সালের জানুয়ারির শেষ দিক থেকে ২০২৩ সালের ৫ মে পর্যন্ত বিশ্বে স্বাস্থ্য সতর্কতা জারি রেখেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ কোভিড-১৯ কে মহামারি হিসেবে ঘোষণা করে সংস্থাটি।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
