ভোলা মঙ্গলবার
২২ সেপ্টেম্বর ২০২৬
১৭ আগস্ট ২০২৬

পায়রা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ, বেড়েছে লোডশেডিং

ডেস্ক রিপোর্ট
582

প্রকাশিত: ০৫ জুন ২০২৩ | ১১:০৬:৩৯ এএম
পায়রা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ, বেড়েছে লোডশেডিং ফাইল-ফটো

কয়লা শেষ হওয়ায় দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র পটুয়াখালীর পায়রায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের মালিক বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এম খুরশেদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৫ মে পায়রা বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় ৷ এই কেন্দ্র থেকে ১ হাজার ২৪৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত।

এদিকে, পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ায় দেশের চলমান লোডশেডিং পরিস্থিতির আরও অবনতি হয়েছে ৷ খোদ রাজধানীতেই দফায় দফায় লোডশেডিং হচ্ছে ৷ দেশজুড়ে জ্যৈষ্ঠের প্রচণ্ড দাবদাহে বিদ্যুতের যাওয়া-আসা মানুষের জীবনযাপনকে দুর্বিষহ করে তুলেছে।

দেশে এখন বিদ্যুতের সর্বোচ্চ দৈনিক চাহিদা প্রায় ১৭ হাজার মেগাওয়াট। তবে প্রতিদিন সরবরাহ হচ্ছে ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলাদর্পণ