ঝড়ে পড়া গাছে ট্রেনের ধাক্কা, উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত
ডেস্ক রিপোর্ট
591
প্রকাশিত: ২০ মে ২০২৩ | ০৪:০৫:১৪ এএম
ফাইল-ফটো
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের দুটি বগিসহ ট্রেনের ইঞ্জিন দুর্ঘটনায় কবলিত হয়েছে। আজ শনিবার ভোর পৌনে ৫টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর এ দুর্ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেন দুর্ঘটনার ফলে ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
আন্তনগর উদয়ন এক্সপ্রেসের সহকারী পরিচালক মো. সোহেল রানা দেশ রূপান্তরকে বলেন, বনের ভেতর ঝড়ে একটি গাছ রেললাইনের ওপর পড়ে ছিল। ট্রেনটি সেই গাছে ধাক্কা দিলে এর ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শিগগিরই উদ্ধার কাজ শুরু হবে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
