ভোলা রবিবার
২০ সেপ্টেম্বর ২০২৬
১৭ আগস্ট ২০২৬

অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি

ডেস্ক রিপোর্ট
582

প্রকাশিত: ১৭ মে ২০২৩ | ০৬:০৫:০৬ এএম
অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি ফাইল-ফটো

ঘূর্ণিঝড় ‘মোখা’ আসার আগ পর্যন্ত দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। মোখা আসার খবরে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস উপেক্ষা করে এ কদিন হয়নি বৃষ্টি। অবশেষে মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় বৃষ্টি হয় ঢাকায়। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি ছিল না।

বুধবার (১৭ মে) সকাল থেকেই আকাশ মেঘলা। আকাশ মেঘলা থাকায় ঘড়ির কাঁটার দিকে না তাকালে বোঝার উপায় নেই রাত গড়িয়ে সকাল হয়েছে। নয়টার পর থেকে শুরু হয়েছে বাতাস, সঙ্গে বৃষ্টি। এতে অফিস যাত্রায় ভোগান্তি হলেও গরম কমায় মনে রয়েছে স্বস্তি।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রংপুর বিভাগসহ রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলাদর্পণ