বাখমুতে ২০ হাজারের বেশি রুশ সেনা নিহত : যুক্তরাষ্ট্র
ডেস্ক রিপোর্ট
571
প্রকাশিত: ০২ মে ২০২৩ | ০৪:০৫:৫২ এএম
ফাইল-ফটো
ইউক্রেনের বাখমুত শহরে ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যুদ্ধে রাশিয়ার ২০ হাজারের বেশি সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮০ হাজার সেনা।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সোমবার (১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
কিরবি জানান, নিহতদের অর্ধেক ওয়াগনর বেসরকারি ভাড়াটে কোম্পানির সদস্য। বাখমুত দখল করতে গিয়ে তারা যুদ্ধে হতাহত হয়েছেন। গত বছর থেকে রাশিয়া এলাকাটি দখল করার জন্য লড়াই করে যাচ্ছে।
যুদ্ধ শুরুর আগে বাখমুতে প্রায় ৭০ হাজার মানুষের বসবাস ছিল। কিন্তু বর্তমানে মাত্র কয়েকশ বেসামরিক রয়ে গেছেন। সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে বাখমুতের জয় খুব বড় কোনো প্রভাব ফেলবে না। কিন্তু রাশিয়া কোনো এক অজানা কারণে প্রায় ১০ মাস ধরে এক শহরের পেছনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে।
বিবিসি স্বতন্ত্রভাবে কিবরির দেওয়া হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি। আর মস্কোও এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
বর্তমানে বাখমুতের ছোট্ট একটা অংশ ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। সেখান থেকেই দেশটির সেনারা রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন। ইউক্রেনের কর্মকর্তাদের ভাষ্য, বাখমুতে তারা যতটা সম্ভব রাশিয়ার সেনাদের বধ করতে ও তাদের মজুত করা যুদ্ধাস্ত্র ধ্বংস করতে কাজ করছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
